Friday, 5 September 2014

তাফসীরে তাওযীহুল কুরআন

কুরআন মাজীদ আল্লাহ্‌ তা'আলার এমন এক কিতাব, যা নিজেই এক মহা মু'জিযা (অলৌকিক বিষয়) যে কারণে এর এমন তরজমা অসম্ভব, যা কুরআনী অলংকার, এর অনন্যসাধারণ শৈলী এবং এর তাছীর ও আকর্ষণীশক্তিকে অন্য কোনও ভাষায় প্রতিস্থাপন করবে। তবে মুফতী তাকী উসমানী দামাত বারাকাতুহুম যথাসাধ্য চেষ্টা করেছেন যাতে এ তরজমা উর্দু বাকরীতিসম্মত হয় এবং এর দ্বারা কুরআন মাজীদের মর্মবাণী সহজ ও সাবলীলভাবে স্পষ্ট হয়ে যায়।

উর্দু তাফসীর থেকে বাংলা অনুবাদ করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম। একইসাথে বাংলা সংস্করণটিকে আরো মূল্যবান করেছে; কুরআনুল কারীমের হুকুক সম্পর্কে অপূর্ব এক ভূমিকাঃ এটি লিখেছেন এদেশের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীন,মাওলানা আব্দুল মালেক সাহেব (দা.বা.), মাকতাবাতুল আশরাফ থেকে তাফসীরটি প্রকাশিত।  


ডাউনলোড ১ম খণ্ড

ডাউনলোড ২য় খণ্ড

ডাউনলোড ৩য় খণ্ড

No comments:

Post a Comment