Friday, 12 September 2014

আল-আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার)

শান্তির ধর্ম ইসলামই কেবল মানুষকে হিংস্রতা ও হানাহানি থেকে বাঁচাতে পারে। কেননা ইসলাম মানুষকে পুলিশের ভয়ে আইন মানতে শেখায় না। বরং মুমিনের সদাজাগ্রত বিবেকই অন্তরের নিভৃত কোণ থেকে আইন মেনে চলতে বাধ্য করে। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবল নামায-রোযার বাহ্যিক কিছু রসম-রেওয়াজ শিক্ষা দিয়েই ক্ষান্ত হননি, মানুষকে চলার পথের সকল খুঁটিনাটি শিক্ষাও ছড়িয়ে রয়েছে তাঁর বাণীতে--তাঁর অনুশীলনে। তাঁর এ শিক্ষা মানবীয় চরিত্রকে সুন্দর ও সুষমামণ্ডিত করে তোলার জন্য অত্যন্ত সহায়ক। আল্লাহর নবীর চরিত্র গঠনমূলক বাণী ও অনুশীলনসমূহের অপূর্ব সমাহার ঘটেছে ইমামুল হাদীস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাঈল বুখারী (র) এর 'আল-আদাবুল মুফরাদ' নামক এই কিতাবখানিতে। হাদীসের কিতাবসমূহের মধ্যে তাই এই কিতাবখানি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। 

বিশিষ্ট আলিম, লেখক ও অনুবাদক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী বিশ্বনবীর হাদীসের এই অনন্য কিতাবের তরজমায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।           



ডাউনলোড

No comments:

Post a Comment