Friday, 12 September 2014

শরহু নুখবাতিল ফিকার

উসূলুল হাদীস হল হাদীসশাস্ত্রের মূলনীতি। হাদীসশাস্ত্রের গ্রামার বা ব্যাকরণ। হাদীসশাস্ত্রকে ত্রুটিমুক্ত রাখতেই এ শাস্ত্রের জন্ম। কেননা, উসুলুল হাদীসের মাধ্যমেই কোন হাদীস নির্ভরযোগ্য, কোন হাদীস দুর্বল, কোন হাদীস বিশুদ্ধ, কোন হাদীস বিশুদ্ধ নয় তা জানা যায়। ইলমে হাদীস সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে হলে উসুলুল হাদীসের জ্ঞান লাভ করা অত্যাবশ্যক। সুতরাং এটি একটি অতীব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ শাস্ত্র।

উসুলুল হাদীসের উপর কলম ধরে যে সকল মনীষী এ শাস্ত্রকে পরিমার্জিতরূপে পূর্ণাঙ্গ শাস্ত্ররূপ দিতে প্রয়াস পেয়েছেন তাঁদের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী (র) এর নাম শীর্ষ কাতারে। উসুলুল হাদীসের উপর প্রথমত নুখবাতুল ফিকার অতঃপর শরহু নুখবাতিল ফিকার শীর্ষক একটি চমৎকার কিতাব জগতবাসীকে উপহার দিয়েছেন। নিঃসন্দেহে এ গ্রন্থটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তিসমূহের অন্যতম।       



ডাউনলোড

No comments:

Post a Comment